বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) সম্প্রতি দেশের অবকাঠামো খাতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ২০১১ সালে প্রতিষ্ঠিত এ আর্থিক প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশের বিদ্যুৎ খাত, অর্থনৈতিক অঞ্চল, ট্যুরিজম, স্বাস্থ্য ও পরিবেশবান্ধব শিল্প খাতে অর্থায়ন করেছে। সম্প্রতি বিআইএফএফএলের পঞ্চম বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত বছরের জন্য ৮২ কোটি টাকা লভ্যাংশ অনুমোদন করে, যার মধ্যে ৭০ কোটি টাকা বোনাস শেয়ার ও ১২ কোটি টাকা নগদ লভ্যাংশ রয়েছে। বিজ্ঞপ্তি