পাঁচ জেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) কার্যালয় স্থাপন করা হচ্ছে। জেলাগুলো হচ্ছে রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও কক্সবাজার।
৪৪তম বিশ্ব মান দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে মান ভবনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় এ কথা জানান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক আবু আবদুল্লাহ প্রমুখ।