ঢাকার উত্তরখানের মাজার রোডের ছায়াবীথি প্রকল্পে আগামীকাল থেকে দুই দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লি. (বিটিআই)। বিটিআই ছায়াবীথি ৪৮ দশমিক ৫ কাঠা জায়গার ওপর ১৫৮টি অ্যাপার্টমেন্ট তৈরি করেছে, যা উত্তর-পশ্চিমমুখী এবং ফ্ল্যাটগুলো ৯৩৫ থেকে ১০৬৫ বর্গফুটের মধ্যে। আবাসন মেলায় বুকিং দিলেই থাকছে বিশেষ মূল্যছাড়। আরও রয়েছে চার বছরের সহজ কিস্তির সুবিধা। ছায়াবীথি বিটিআই স্ট্যান্ডার্ড কালেকশনের একটি প্রকল্প। বিজ্ঞপ্তি