প্রতি পাঁচ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যুর জন্য সম্প্রতি বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড (বিবিএসএল) এবং ব্যানকো ফিন্যান্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
ওই অনুষ্ঠানে বিবিএসএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী আবু নোমান হাওলাদার, সিএফও শামিমুল ইসলাম ও সচিব মো. গোলাম সবুর এবং ব্যানকো ফিন্যান্সের এমডি মো. হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।