বিরামপুরে বাণিজ্য মেলা চলছে

দিনাজপুরের বিরামপুর আনসার মাঠে ছয় দিনব্যাপী গ্রামীণ বাণিজ্য মেলা চলছে। যা আজ শুক্রবার শেষ হবে।বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট কাউন্সিল, ডেভেলপ দ্য ভিলেজ, বার্ড, বিরামপুর পৌরসভা ও দিওড় ইউনিয়ন পরিষদ যৌথভাবে মেলাটির আয়োজন করে।এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্যসহ বিভিন্ন ধরনের ৩২টি স্টল রয়েছে বলে জানান মেলার সদস্যসচিব হাফিজুর রহমান।