বিশ্বকাপ উপলক্ষে ইগলুর নতুন পণ্য ‘গোল’

বিশ্বকাপ উপলক্ষে ‘ইগলু’ আইসক্রিমের প্রস্তুতকারক আবদুল মোনেম লিমিটেড গত বুধবার থেকে বাজারে নিয়ে এসেছে নতুন পণ্য ‘গোল’। ভ্যানিলা ও চকলেটের স্বাদের এই আইসক্রিমের দাম ১৫ টাকা।ইগলু ‘গোল’ নামের এই আইসক্রিমের মোড়ক উন্মোচন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ইগলু আইসক্রিমের বিক্রয় প্রধান এম এ বায়েছ, ব্র্যান্ড ম্যানেজার আকরাম হোসেনসহ আবদুল মোনেম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।