বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে ইউনাইটেড এয়ারওয়েজ অভ্যন্তরীণ গন্তব্যসমূহে টিকিট বিক্রিতে শর্ত সাপেক্ষে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। যা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।সে অনুযায়ী ইউনাইটেড এয়ারওয়েজের ভাড়া ঢাকা-কক্সবাজার পথে চার হাজার টাকা, ঢাকা-চট্টগ্রাম তিন হাজার টাকা, ঢাকা-সিলেট তিন হাজার টাকা এবং ঢাকা-যশোরে দুই হাজার ২৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ শর্ত সাপেক্ষে এই ওয়ানওয়ে বা একমুখী ভাড়া নির্ধারণ করা হয়। ইউনাইটেড এয়ারওয়েজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউনাইটেড এয়ারওয়েজ প্রতিদিন ঢাকা-কক্সবাজার পথে দুটি, ঢাকা-চট্টগ্রামে পাঁচটি, ঢাকা-সিলেটে একটি এবং ঢাকা-যশোরে দুটি ফ্লাইট পরিচালনা করবে।ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালের ১০ জুলাই যাত্রা শুরু করে। বর্তমানে এই সংস্থার বহরে একটি ৩১০-৩২৫ এয়ারবাস এবং দুটি এমডি ৮৩, একটি এটিআর-৭২, দুটি ড্যাশ-৮ এয়ারক্রাফট রয়েছে। চলতি মাসেই ইউনাইটেডের বহরে আরও একটি এটিআর-৭২ এয়ারক্রাফট ও এপ্রিল মাসের মধ্যে আরও একটি এয়ারবাস-৩১০ সংযুক্ত হবে বলে আশা করা হচ্ছে।২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ইউনাইটেড এয়ারওয়েজের বিমান প্রথমবারের মতো আন্তর্জাতিক পথে উড়তে শুরু করে, যা ঢাকা-কলকাতা পথে উড্ডয়নের মাধ্যমে শুরু হয়। বিজ্ঞপ্তি।