বিশ্ববাজার নিয়ে সিটিব্যাংক এনএর সেমিনার

সিটিব্যাংক, এনএ বাংলাদেশ সম্প্রতি সিলেটের নাজিমগড়ে ‘পরিবর্তনশীল বিশ্ববাজার’ শীর্ষক দুই দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করেছে।সেমিনারে বিভিন্ন দেশি-বিদেশি করপোরেট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। এতে বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাজারব্যবস্থা ও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব এবং ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সিটি দক্ষিণ এশিয়ার করপোরেট সেলস ও স্ট্রাকচারিং প্রধান ভিপুল চান্দ্রা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।