বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠানমালা

রাজধানীর বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাসে সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদের এনভায়রনমেন্ট ক্লাব নানা অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানের মধ্যে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী উল্লেখযোগ্য। এ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি ছিলেন আইইবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী। বিজ্ঞপ্তি।