ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে গত মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজারে ব্যাংক এশিয়ার ৪১তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের পরিচালক মো. সাফওয়ান চৌধুরী এ নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ এবং স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। একই দিনে সিলেটের রিকাবীবাজার পয়েন্টে ব্যাংক এশিয়ার এসএমই সার্ভিস সেন্টার চালু করা হয়। বিজ্ঞপ্তি।