বাণিজ্য সংবাদ

বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন

বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন
বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। এই চুক্তির আওতায় বেঙ্গলের বেশ কিছু টেলিভিশন বিজ্ঞাপন এবং অন্যান্য বিজ্ঞাপনে দেখা যাবে তাসকিনকে। সম্প্রতি বেঙ্গল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে রোমানিয়া ফুডের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির বাবলু, কার্যনির্বাহী প্রধান জিয়াউদ্দিন রিপনসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।