বেপজার সঙ্গে চুক্তি করল এইচএসবিসি

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ঈশ্বরদী ও কর্ণফুলী ইপিজেডে দুটি নতুন বিজনেস ডেভেলপমেন্ট অফিস চালু করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে। এইচএসবিসি ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, আদমজী, কুমিল্লা ও মংলা ইপিজেডে কার্যক্রম পরিচালনা করছে।বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. ময়জুদ্দীন আহমেদ ও বাংলাদেশে এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ চুক্তিতে সই করেন। বেপজার সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান ও মো. খোরশেদ আলম এবং এইচএসবিসির ট্রেড ও সাপ্লাই টেইন বিভাগের প্রধান এম শহীদুজ্জামান, করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান রেজা আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।