বেসিক ব্যাংক লিমিটেডের ২০১০ সালের শাখা ব্যবস্থাপকদের প্রথম সম্মেলন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান। সম্মেলনে ব্যাংকের ২০০৯ সালের অর্থনৈতিক সাফল্য পর্যালোচনা এবং চলতি বছরের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি।