রাজধানীর পুরানা পল্টনে ব্যাংক এশিয়ার করপোরেট কার্যালয়ে সম্প্রতি ইসলামিক ব্যাংকিং বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আযম, ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান আফজালুল হক, উপপ্রধান এ কে এম মীজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।