ব্যাংক এশিয়ার বুনিয়াদি প্রশিক্ষণ

পেশাগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যাংক এশিয়া সম্প্রতি ২৫ জন কর্মকর্তাকে ১৫ দিনব্যাপী এক বুনিয়াদি প্রশিক্ষণ দেয়।ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ গত বুধবার ঢাকায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।