ব্যাংক এশিয়ার শরিয়াহ কাউন্সিলের পঞ্চম সভা সম্প্রতি ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের সদস্য মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লকিয়তউল্লাহ, প্রেসিডেন্ট ও এমডি ইরফানউদ্দিন আহমেদ, ডিএমডি এস এম খোরশেদ আলম এবং শরিয়াহ কাউন্সিলের সদস্য এম আযীযুল হক, মুফাজ্জল হোসেন খান, মোহাম্মদ মুখলেছুর রহমান ও মোহাম্মদ হারুন রশিদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।