ব্রিটিশ এয়ারওয়েজ চলতি অর্থবছরে ১৫৮ মিলিয়ন পাউন্ডের অর্ধবার্ষিক মুনাফা ঘরে তুলেছে। কেবিন ক্রুদের ধর্মঘট এবং গত আগস্টে আগ্নেওগিরির অগ্ন্যুত্পাত বিমান চলাচল বিঘ্নিত করলেও ব্রিটিশ এয়ারওয়েজ মুনাফা করায় খুশি ঐতিহ্যবাহী এ আন্তর্জাতিক বিমান সংস্থার নীতিনির্ধারকেরা।এদিকে ব্রিটিশ এয়ারওয়েজের ভালো অঙ্কের মুনাফা অর্জনের এ সংবাদটি এল এমন একটি সময়, যখন সংস্থাটি স্পেনের লিবেরা এয়ারওয়েজের সঙ্গে এক হয়ে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে।অন্যদিকে স্পেনের লিবেরাও চলতি অর্থবছরের এ পর্যন্ত ৫৩ মিলিয়ন ইউরো মুনাফা অর্জন করেছে বলে জানা গেছে।—বিবিসি