ভারতের কলকাতায় অনুষ্ঠেয় দুই দিনব্যাপী বাণিজ্য সম্মেলনে যোগ দিতে গতকাল একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেছে। ৩৪ সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আজ ও কাল সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে এফবিসিসিআই প্রতিনিধিদলের একটি অংশ ১০–১২ জানুয়ারি অন্ধ্র প্রদেশে অপর সম্মেলনে যোগ দেবে।
বিজ্ঞপ্তি