ভারতে পেট্রলের দাম কমেছে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) গত সোমবার পেট্রলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে। এ কারণে প্রতি লিটার পেট্রল এখন কলকাতায় ৭৩ দশমিক ৪৮ রুপি, দিল্লিতে ৬৬ দশমিক ০৯ রুপি, মুম্বাইতে ৭২ দশমিক ৮৮ ও চেন্নাইতে ৬৯ দশমিক ০৮ রুপিতে বিক্রি হচ্ছে।