বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ভারতে সোনালী ব্যাংক উন্নত সেবা দিচ্ছে। গত মঙ্গলবার রাতে কলকাতার একটি হোটেলে সোনালী ব্যাংকের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আতিউর রহমান এ কথা বলেন। সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য সুভাষ সিংহ রায়, ভারতের রিজার্ভ ব্যাংকের মহাব্যবস্থাপক অর্ণব রায় চৌধুরী, অধ্যাপক শুভেন্দু দাসগুপ্ত, কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র ফারজানা আলম, বাংলা দৈনিক স্টেটসম্যান -এর সম্পাদক মানস ঘোষ, সোনালী ব্যাংকের কলকাতার প্রধান নির্বাহী কর্মকর্তা (ইন্ডিয়া অপারেশন) ও ডিজিএম এম সরোয়ার হোসেন প্রমুখ এ সভায় উপস্থিত ছিলেন।