চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এটির কার্যক্রম পুরোদমে চালু হলে প্রতিবেশী ভারত থেকে সহজে ও অল্প সময়ে পণ্য আমদানি-রপ্তানি করা সম্ভব হবে বলে ব্যবসায়ীরা মনে করেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত শনিবার এই স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার, ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আলম, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোয়েজ্জদ্দীন আহমেদ, যুগ্ম সচিব ভোলানাথ দে, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, বিজিবির চুয়াডাঙ্গার অধিনায়ক লে. কর্নেল গাজী আসাদুজ্জামান ও পুলিশ সুপার আবদুর রহিম শাহ উপস্থিত ছিলেন।