মধ্যপ্রাচ্য রুটে বিমানে নতুন উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্মানিত যাত্রীদের আর উন্নত সেবাদানের লক্ষ্যে বহরে আরও একটি উড়োজাহাজ সংযোজন করেছে। স্পেনের ওয়ামোস এয়ার সংস্থা হতে লিজে সংগৃহীত এয়ারবাস এ-৩৩০ উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার আকাশে উড়ে। এ সংযোজনের মধ্য দিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৩টি।

২০টি বিজনেস ক্লাস ও ৩০৭টি ইকোনমি ক্লাসসহ মোট ৩২৭ আসন বিশিষ্ট বিমানের এই এয়ারবাস এ-৩৩০ এয়ার ক্র্যাফট ঢাকা-দোহার রুটে বিজি-১২৫ হিসাবে প্রথম ফ্লাইট পরিচালনা করে। বিমানের মধ্য প্রাচ্যের রুটগুলোতে বিশেষত দোহা ও কুয়েত রুটে বহরে সদ্য সংযোজিত এয়ারবাস এ-৩৩০ এয়ার ক্র্যাফটের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বর্তমানে ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। ২০১৫-২০১৬ অর্থ বছরে বিমান ২৩ লাখ ১৮ হাজার যাত্রী পরিবহন করেছে। বিজ্ঞপ্তি।