আনোয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের সঙ্গে যৌথ চুক্তিনামায় স্বাক্ষর করেছেন নাট্যকার অধ্যাপক মমতাজউদদীন আহমদ। চুক্তি সই অনুষ্ঠানে মমতাজউদদীনের পরিবারের সদস্যরা এবং আনোয়ার ল্যান্ডমার্কের নির্বাহী পরিচালক সেলিনা তারেক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, মমতাজউদদীন আহমদের ঢাকার মিরপুরের জমিতে অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণ করবে আনোয়ার ল্যান্ডমার্ক। বিজ্ঞপ্তি।