মাগুরা জেলা শহরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৭৩তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। শহরের সৈয়দ আতর আলী সড়কের আল-আমিন মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মো. আলী, মাগুরা শাখা ব্যবস্থাপক রেজোয়ান উল ইসলাম, শাখা পরিচালক শেখ আবদুর রশীদ, যশোরের শাখা ব্যবস্থাপক মো. আবদুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।