
খাদ্য-পানীয়ের গুণগত মানের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (এএফবিএল)। এএফবিএল ফ্রুটিকা ব্র্যান্ডের ফ্রুট ড্রিংক সংরক্ষণ ও জীবাণুমুক্ত করে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উদ্যোগ নিয়েছে। এ জন্য এসেপটিক কুলিং সিস্টেম সংবলিত ফ্রুট ড্রিংক উৎপাদন কারখানা পুনর্নির্মাণের লক্ষ্যে নতুনভাবে যাত্রা শুরু করেছে ফ্রুটিকা।
সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন মোড়ক উন্মোচন করা হয়।
এএফবিএলের বর্তমান এসেপটিক ফ্রুট ড্রিংক মেশিনটি ঘণ্টায় ৫৪,০০০ বোতল স্যানিটাইজ, জীবাণুমুক্ত, ভরাট, সিল ও লেবেলযুক্ত করতে পারে। এটি দিনে ২৫০ মিলিলিটার পরিমাপের পরিপূর্ণ ১,২৯৬, ০০০টি পিইটি বোতল এসেপটিকভাবে উৎপাদন করতে পারে। এটিতে একই সময়ে ১৩৫,০০০ লিটার ফ্রুট ড্রিংকের মিশ্রণ তৈরি করার এক অনন্য ও চমৎকার সুবিধা রয়েছে। যা বিশ্বের বিভিন্ন প্রান্তে খুব কমই হয়ে থাকে।
এসেপটিক প্রসেসিং এমন একটি প্রক্রিয়াজাতকরণ কৌশল, যেখানে পানীয় জীবাণুমুক্ত রাখার জন্য তাপীয় তরল পণ্যসমূহ (সাধারণত খাদ্য বা ওষুধপত্র) জীবাণুনিক অবস্থার অধীনে জীবাণুমুক্ত পাত্রে প্যাকেটজাত করা হয়। এই সিস্টেমটি ব্যবহার করে শেলফ-স্ট্যাবল পণ্য উৎপাদন করা হয়। যা করতে আলাদাভাবে কোনো রেফ্রিজারেশনের প্রয়োজন হয় না।
এসেপটিক কুল ফিলিং মেশিনটি বিশ্বের যেকোনো সমসাময়িক মেশিনের তুলনায় সম্পূর্ণ আলাদা ও উন্নত। এতে পণ্য উৎপাদন করা হয় কোনো প্রকার প্রিজারভেটিভের ব্যবহার ছাড়াই। এ ছাড়া প্রিজারভেটিভমুক্ত ফ্রুটিকা ফ্রুট ড্রিংক সম্পূর্ণ কৃত্রিম রংমুক্ত।
আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন বলেন, গ্রাহকের আস্থার প্রতি সম্মান জানিয়ে ফ্রুটিকা নতুন মোড়কে বাজারে এসেছে। একেবারে মূল উপাদান আম উৎপাদন থেকে শুরু করে ফ্রুট ড্রিংক তৈরি করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সঙ্গে করা হয়। ফ্রুটিকা ব্র্যান্ডের ফ্রুট ড্রিংক সংরক্ষণ ও জীবাণুমুক্ত করে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এসেপটিক ও ফিলিং সিস্টেম সংবলিত ফ্রুট ড্রিংক উৎপাদন কারখানা পুনর্নির্মাণের জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে এএফবিএল। বিজ্ঞপ্তি