মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ‘অর্ধবার্ষিকী ব্যবসা সম্মেলন ২০১০’ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক, সব বিভাগীয় প্রধান, সব শাখা ব্রোকারেজ হাউস, এসএমই সেন্টারের ব্যবস্থাপক ও উপব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দল প্রতিষ্ঠানের সর্বস্তরে গতি, প্রণোদনা এবং উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির জন্য সুসমন্বিত ও গতিশীল উদ্যোগ গ্রহণ করে চলেছে, যা এমটিবিকে একটি বিশ্বমানের ব্যাংক হিসেবে দাঁড় করাতে সহায়ক হবে। বিজ্ঞপ্তি।