মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ব্যক্তিগ্রাহকদের জন্য পারসোনাল লোন, অটো লোন, হোম ইকুইটি লোন নামে চারটি নতুন পণ্য চালু করেছে।এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান ঢাকার গুলশানের এমটিবি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পণ্যগুলোর উদ্বোধন করেন।এ সময় অন্যান্যের মধ্যে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান ও রিটেইল ব্যাংকিং ব্যবসা বিভাগের প্রধান গাজী ইয়ার মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উল্লিখিত পণ্যগুলো চালু করার উদ্দেশ্য ও এগুলোর বৈশিষ্ট্য তুলে ধরা হয়। বেতনভুক্ত কর্মকর্তা, ব্যবসায়ী, বাড়ির মালিক, স্বনিয়োজিত ব্যক্তি, যেমন: চিকিৎসক, স্থপতি, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, কনসালট্যান্ট, আইটি পেশাজীবী প্রভৃতি ব্যক্তির জন্য এই ব্যাংকিং পণ্যগুলো উদ্ভাবন করা হয়েছে। বিজ্ঞপ্তি।