বাংলাদেশে মুঠোফোন তৈরির কারখানা করতে যাচ্ছে ওয়ালটন। মুঠোফোন তৈরির কাঁচামাল আমদানিতে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পেলে ২০১৭ সালের মধ্যে দেশে মুঠোফোন তৈরিতে আগ্রহী ওয়ালটন কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ইতিমধ্যে দেড় শতাধিক প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা মুঠোফোন মানোন্নয়ন নিয়ে কাজ করছেন। গত শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক কারখানায় অনুষ্ঠিত দিনব্যাপী ওয়ালটন মোবাইল ডিস্ট্রিবিউটর কংগ্রেস-২০১৬তে ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মঞ্জুরুল আলম এই পরিকল্পনার কথা জানান। কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এস নূরুল আলম রেজভী। বিশেষ অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম ও তাহমিনা আফরোজ। বিজ্ঞপ্তি।