মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।মৌলভীবাজার শহরের কলিমাবাদে চেম্বার ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি এম এ আহাদ। সভায় চেম্বারের পরিচালক মো. ইউসুফ আলী, ইমদাদুল হক, হাসান আহমেদ ও শওকত আলী খান, সাবেক পরিচালক তারেক আহমদ, আবু সুফিয়ান, মুহিবুর রহমান ও মবশ্বির আহমদ, সদস্য ও মহিলা উদ্যোক্তা তাহেরা খানম, সদস্য আবদুল মতিন বক্স, সৈয়দ ফারুক আহমদ, শোয়েব খান, এম এ কাইয়ুম, আবদুুল হান্নান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।