দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড সম্প্রতি ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে তাদের ১৪তম শাখা চালু করেছে।
ময়মনসিংহ শাখাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ সময় ময়মনসিংহে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা কমিশনার মুসতাকিম বিলাহ ফারুকি, বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবদুল হামিদসহ অন্যরা।
বাংলাদেশে বিদেশি ব্যাংকগুলোর মধ্যে একমাত্র এইচএসবিসিরই ময়মনসিংহে উপস্থিতি আছে।
এ প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিল্ক বলেন, ‘ময়মনসিংহে আমাদের নেটওয়ার্ক সম্প্রসারিত করতে পেরে আমরা গর্বিত।’
এইচএসবিসি বাংলাদেশের করপোরেট ব্যাংকিং-প্রধান মাহবুব-উর-রহমান বলেন, ‘এ শাখার মাধ্যমে আমরা বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে সেবা প্রদান করতে পারব।’ বিজ্ঞপ্তি।