ওয়াইম্যাক্স নেটওয়ার্ক অপারেটর বাংলালায়নের কার্যক্রম রংপুর বিভাগে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এর আগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় চালু করা হয়েছে। গতকাল সোমবার জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলালায়নের মহাব্যবস্থাপক (বিক্রয়) আহমেদ ফেরদৌস ও যোগাযোগ বিভাগের প্রধান জিএম ফারুক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির প্লাজা প্রধান নজরুল ইসলাম, ডিলার ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপক সোহেল রানা, এরিয়া বিক্রয় ব্যবস্থাপক রাজীব-উল করিম, করপোরেট ব্যবস্থাপক শমসের আহমেদ, মিডিয়া ইনচার্জ সৈয়দ নাসিম প্রমুখ।