গ্রাহকদের সুবিধার কথা ভেবে সম্প্রতি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি চালু করেছে ইন্টারনেট মিনিপ্যাক সার্ভিস। এই মিনিপ্যাক সার্ভিসের মাধ্যমে এখন থেকে রবি গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ১০ টাকায় ১০ মেগাবাইট ইন্টারনেট সুবিধা।ইন্টারনেট সেবাকে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই এ সেবার মূল উদ্দেশ্য। এ সেবার মাধ্যমে একজন গ্রাহক যখনই প্রয়োজন, স্বল্পমূল্যে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলে রবির পক্ষ থেকে জানানো হয়েছে।নতুন এ সেবাটি চালু করতে প্রথমে মোবাইল ফোনে ইন্টারনেট অথবা ওয়াপ (WAP) সেটআপ করে নিতে হবে। ইন্টারনেট বা ওয়াপ সেটিংসের জন্য রবি গ্রাহককে ডায়াল করতে হবে *১৪০*৭#। ইন্টারনেট অথবা ওয়াপ সেটিংস নিশ্চিত হয়ে গেলে এ সেবাটি চালু করার জন্য গ্রাহককে *৮৪৪৪*৮০# ডায়াল করতে হবে এবং সঙ্গে সঙ্গে ইন্টারনেট চালু হয়ে যাবে।—বিজ্ঞপ্তি