রমজান মাসে সৌদি আরবে এমিরেটসের অতিরিক্ত ফ্লাইট

আসন্ন রমজান মাসে এমিরেটস এয়ারলাইন সৌদি আরবে অতিরিক্ত ৭৩টি ফ্লাইট পরিচালনা করবে, যা ২০ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।এমিরেটস এয়ারলাইন রমজান মাসে সৌদি আরবে ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণকারীদের সংখ্যা বাড়ার বিষয়টি বিবেচনা করে অতিরিক্ত ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত ফ্লাইটগুলোর ৫৯টি জেদ্দায় ও ১৪টি মদিনা শহরে পরিচালিত হবে।ফ্লাইট পরিচালনায় তিন শ্রেণীবিশিষ্ট বোয়িং ৭৭৭ ও এয়ারবাস ৩৩০ বিমান ব্যবহার করা হবে। বর্তমানে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম ও মদিনা এই চারটি শহরে এমিরেটসের নিয়মিত ফ্লাইট রয়েছে।ওমরাহ পালনকারী যাত্রীদের পরিবহনের জন্য এমিরেটস সৌদি সরকারের কাছ থেকে অতিরিক্ত ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে। বিজ্ঞপ্তি।