ঢাকার বলাকা ভবনে সম্প্রতি নতুন একটি বে এম্পোরিয়াম শু স্টোরের উদ্বোধন করা হয়েছে।এটির উদ্বোধন করেন বে গ্রুপের চেয়ারম্যান শামসুর রহমান এবং বে এম্পোরিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদের। এ সময় কোম্পানির রিটেইল সেলস ম্যানেজার মনিরুল মোর্শেদ, পরিচালন ব্যবস্থাপক নজরুল ইসলাম, বিতরণ ব্যবস্থাপক মাহবুব আলম ও কোম্পানির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বে এম্পোরিয়াম শু স্টোরে ক্রেতাদের চাহিদা অনুযায়ী, পুরুষ, মহিলা ও শিশুদের জন্য নিত্যনতুন ডিজাইনের জুতা নিয়ে এসেছে। বিজ্ঞপ্তি।