রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম সরণিতে সম্প্রতি শপিং চেইন আগোরার ১৩তম আউটলেট বা বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে।
রহিমআফরোজ গ্রুপের চেয়ারম্যন আফরোজ রহিম, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রহিমআফরোজ সুপারস্টোরসের চেয়ারম্যান ফিরোজ রহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আঁদ্রে কেলিউক্স বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময়ে রহিমআফরোজ সুপারস্টোরসের মহাব্যবস্থাপক প্যাট্রিস রোমানেট ও বিপণন ব্যবস্থাপক আশরাফুল হাসান উপস্থিত ছিলেন। আগোরার নতুন আউটলেটটিতেও নিত্যপ্রয়োজনীয় মাছ-মাংস, শাক-সবজি, ফল, দেশি-বিদেশি খাবার ও পানীয়, গৃহস্থালিতে ব্যবহার্য বিভিন্ন পণ্য এবং পোশাক ও ফ্যাশনসামগ্রী পাওয়া যাবে। উল্লেখ্য, উত্তরায় এটি আগোরার দ্বিতীয় আউটলেট। প্রথমটি উত্তরার ৪ নম্বর সেক্টরে অবস্থিত। বিজ্ঞপ্তি।