রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের আওতাধীন রূপায়ণ সিনহা টাওয়ার প্রকল্প হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন হাউজিংয়ের উপদেষ্টা সাদাত হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম জাহাঙ্গীর আলম ও পরিচালক (নির্মাণ) আবুল হাশেম খান। এ ছাড়া, সিনহা টাওয়ার ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান সিনহার প্রতিনিধি এ এফ এম মোস্তাফিজুর রহমান, সহসভাপতি এন এ কামরুল এহসান, সম্পাদক আলমগীর কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।