রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ড লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, উপদেষ্টা এ কে ফিরোজ আহমেদ ও উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঞ্জুর আহমেদ এবং বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ড লিমিটেডের চেয়ারম্যান ও ক্রিয়েটিভ চিফ মুনির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলফিকার আহমেদ, সিওও তুষার দাস, সিএফও এ এস এম এনামুল হক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।