সূচক এমিরেটস এয়ারলাইনসে যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি দুবাই থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে দ্বিতীয় দৈনিক ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম শুরু করেছে। এর ফলে প্রতিদিন দুবাই-গ্যাটউইক পথে যাত্রী পরিবহনের সংখ্যা বাড়বে ৩৮০ জন। এই পথে বিমান সংস্থাটির এয়ারবাস এ৩৮০ চলাচল করবে। এর আগে ২০১৪ সালের মার্চে দুবাই-গ্যাটউইক গন্তব্যে প্রথম এ৩৮০ এয়ারবাসের মাধ্যমে উড্ডয়ন কার্যক্রম শুরু করে এমিরেটস।
বিজ্ঞপ্তি