সিটিব্যাংক এনএ বাংলাদেশ সম্প্রতি সিলেটে ‘ব্যালান্স শিট ম্যানেজমেন্ট’ বা লেনদেন ব্যবস্থাপনার বিষয়ে দুই দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করে।বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সেমিনারে যোগ দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটিব্যাংক এনএর দক্ষিণ এশিয়ার রিস্ক ট্রেজারি ও ট্রেডিং প্রধান সৌম্য দত্ত। সিটিব্যাংক এনএ বাংলাদেশের কান্ট্রি ট্রেজারার ও হেড অব মার্কেটস সাজেদ উল ইসলাম সেমিনারটি পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।