কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের বিমানবন্দর সড়কে ডানকান ব্রাদার্সের মিনারেল পানির বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।ডানকান ব্রাদার্সের শমশেরনগর চা-বাগানের প্রধান ব্যবস্থাপক মুক্তিযোদ্ধা সাইফুল আলম সম্প্রতি এ বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় শমশেরনগর চা-বাগানের সহকারী ব্যবস্থাপক শান্তনু চাকমা, সহকারী ব্যবস্থাপক তৌহিদ চৌধুরী, আলীনগর চা-বাগানের সহকারী ব্যবস্থাপক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।