শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির (যুক্তরাষ্ট্র) সঙ্গে একটি রেমিট্যান্স চুক্তি করেছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন ও ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ খাইরুজ্জামান চুক্তি বিনিময় করেন। চুক্তির আওতায় বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিরা তাঁদের অর্থ এখন থেকে সহজে, দ্রুত ও নিরাপদে ইলেকট্রনিক রেমিট্যান্স পদ্ধতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের দেশব্যাপী সব শাখার মাধ্যমে দেশে পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তি