মাদারীপুরের শিবচর উপজেলার পৌর বাজারের ইমান গোমস্তা মার্কেটে সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৬১তম শাখা উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী।এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র আবদুল লতিফ মোল্লা, ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ, পরিচালক মোসফিক মামুন রিজভি, ব্যবস্থাপনা পরিচালক এস এ ফারুকী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সালেহীন, বোর্ড সচিব এ এফ এম নিজামুল ইসলাম চৌধুরী ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।