বাণিজ্যিক ভিত্তিতে শিমের চাষ করে ভাগ্য বদলেছেন ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজানচরের সাত শতাধিক কৃষকস্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উজানচর এলাকার ৫০০ একর জমিতে শিমের চাষ হয়েছে; যা থেকে কৃষকদের মোট তিন কোটি টাকার মতো আয় হবে বলে ধারণা করা হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মাজেদ জানান, উজানচর এলাকার দরিদ্র ও অসহায় প্রান্তিক অনেক কৃষাণ-কৃষাণী ও বেকার যুবক উন্নত জাতের (বারি-২) শিমের চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।কৃষকরা জানান, প্রতি কাঠা (১০ শতাংশ) জমিতে শিমের চাষ করতে তাঁদের খরচ হয়েছে তিন হাজার থেকে চার হাজার টাকা। যা থেকে মোট ২০-২৫ মণ শিম উৎপন্ন হবে। আর বর্তমান বাজারে এই শিমের দাম হবে ১৫ থেকে ২০ হাজার টাকা।আইসিএমএ প্রকল্পের ঈশ্বরগঞ্জ উপজেলার কর্মকর্তা মজিবুর রহমান জানান, উজানচর এলাকায় শিমের চাষ সম্প্রসারণে কৃষক-কৃষাণীদের দুই বছর ধরে প্রশিক্ষণ ও সনদ দেওয়া হচ্ছে। আবার প্রশিক্ষণপ্রাপ্তদের কাছ থেকে এলাকার পাঁচ শতাধিক কৃষক সরাসরি হাতে-কলমে শিক্ষা নিয়ে শিমের চাষ করছেন।