শিশুদের জন্য বাজেট সুনির্দিষ্ট করার দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিশু বাজেট ফোরাম (সিবিএফ) নামে একটি ফোরাম আত্মপ্রকাশ করেছে।
ঢাকার দ্য ডেইলি স্টার ভবনের সেমিনার হলে গতকাল গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। চলতি অর্থবছরে শিশু বাজেট বাস্তবায়নে অর্থমন্ত্রীর অঙ্গীকারের অগ্রগতি পর্যবেক্ষণসহ তিনটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিশু অধিকার নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব্যক্তির সমন্বয়ে ফোরামটি আত্মপ্রকাশ করে।
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ), ইনসিডিন বাংলাদেশ, নাগরিক সংহতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস), ডেভেলপমেন্ট লিংক ফাউন্ডেশন, সিএসআইডি ও সেভ দ্য চিলড্রেন এ ফোরামের সদস্য।
সভায় গবেষক আবুল হোসেন, সেভ দ্য চিলড্রেনের চৌধুরী তাইয়ুব তাজাম্মল, বেইসের মাহবুবুর রহমান, ইনসিডিন বাংলাদেশের মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।