শীর্ষ রেমিট্যান্স প্রেরকদের ইবিএলের সম্মাননা

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গতকাল রোববার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০০৯ সালে ব্যাংকের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করে।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে ফরিদ আহমেদ ও বাহার উল্লাহকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ, মো. ফখরুল আলম ও মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।