রপ্তানিমুখী শিল্পের কর্মপরিবেশের উন্নয়নের জন্য বাংলাদেশকে ২৫ লাখ ডলার সাহায্য দেবে নরওয়ে। আজ সোমবার ঢাকায় আন্তর্জাতিক শ্রম তহবিলের (আইএলও) বাংলাদেশ কার্যালয়ের সঙ্গে নরওয়ের এ ব্যাপারে একটি চুক্তি সই হবে। শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে একটি প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় হবে। বিজ্ঞপ্তি।