প্রথম আলোর বাণিজ্য পাতায় গত সোমবার প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে নতুন ডিএমডি’ শীর্ষক সংবাদে ছাপা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এ এম জাকারিয়া এস আলম গ্রুপের টেলিভিশন চ্যানেল রংধনু মিডিয়ারও ব্যবস্থাপনা পরিচালক। প্রকৃতপক্ষে তিনি রংধনু মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক নন। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য দুঃখিত। বা.স