সংশোধনী

গতকাল প্রথম আলোর প্রথম পাতায় ‘পুঁজিবাজার কেলেঙ্কারি, ব্যাংকগুলোর সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত কমিটি’ শীর্ষক সংবাদে ভুলবশত প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে প্রাইম ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রাইম ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান নয়। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। বি. স.।