সংসদে অর্থ বিল-২০১৫ উত্থাপন

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার অর্থবিল ২০১৫ উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করেন।

বিলে ২০১৫ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান ও সরকারের আর্থিক প্রস্তাব কার্যকরণ এবং কতিপয় আইনের সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।