সরকারি ক্রয় বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে ফরিদপুরে গতকাল মঙ্গলবার এক সম্মেলনের আয়োজন করা হয়।পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) আওতাভুক্ত সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) অধীন সরকারি ক্রয় সংস্কার প্রকল্প-২-এর জন্য সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। সম্মেলনে সিপিটিইউর পরিচালক আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী মোল্যা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী এবং স্থানীয় চেম্বারের সভাপতি আওলাদ হোসেনসহ মেহের আফরোজ, বাদল হালদার, কাওসার মোল্যা, আ. রাজ্জাক, মনিরুল ইসলাম, আজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।